• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে বৈশাখ ১৪৩৩ ভোর ০৫:৫০:১৯ (08-May-2026)
  • - ৩৩° সে:
ছেলে না হওয়ায় যমজ দুই কন্যাকে কূপে ফেলে হত্যা, বাবা আটক

ছেলে না হওয়ায় যমজ দুই কন্যাকে কূপে ফেলে হত্যা, বাবা আটক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে যমজ কন্যাশিশুকে কূপে ফেলে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে তেলেঙ্গানা রাজ্যের করিমনগর জেলার জুবিলি নগর এলাকায়।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, অভিযুক্ত কচ্ছু শ্রীশৈলাম ছয় বছর আগে মৌনিকা নামের এক নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দুই বছর পর তাদের ঘরে জন্ম নেয় যমজ কন্যা—গীতাংশী ও গীতান্বিকা।পরিবার ও পুলিশ সূত্র জানায়, কন্যাসন্তান হওয়ায় শ্রীশৈলাম অসন্তুষ্ট ছিলেন এবং ছেলেসন্তান চাওয়াকে কেন্দ্র করে দম্পতির মধ্যে প্রায়ই বিরোধ লেগে থাকত।৩ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় পারিবারিক কলহের একপর্যায়ে তিনি দুই শিশুকে নিয়ে গ্রামের পাশের কৃষিজমিতে যান। সেখানে একটি কূপে ফেলে তাদের হত্যা করেন।পরে কূপ থেকে প্রথমে গীতাংশীর মরদেহ উদ্ধার করা হয়। অন্য শিশুটি নিখোঁজ থাকলেও কয়েক ঘণ্টা তল্লাশির পর পুলিশ ও স্থানীয় সাঁতারুরা একই কূপ থেকে গীতান্বিকার মরদেহ উদ্ধার করে।ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তকে আটক করে মারধর করে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।পুলিশ জানিয়েছে, শিশুদের কূপে ফেলার আগে বিষ প্রয়োগ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।করিমনগর রুরাল সার্কেল ইন্সপেক্টর এ. নিরঞ্জন রেড্ডি জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধ এবং কন্যাসন্তান জন্ম নিয়ে অসন্তোষই এ ঘটনার প্রধান কারণ হিসেবে প্রতীয়মান হচ্ছে।