• ঢাকা
  • |
  • রবিবার ৭ই আষাঢ় ১৪৩৩ রাত ১০:৫৩:৩৭ (21-Jun-2026)
  • - ৩৩° সে:
মোল্লাহাটে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মোল্লাহাটে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে প্রদীপ মাঝি (৩৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।২১ জুন রোববার দুপুরে গিরিশনগর মহাশ্মশানের পাশে একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত প্রদীপ মাঝি উপজেলার গিরিশনগর গ্রামের সুমন্ত মাঝির ছেলে এবং মোল্লাহাট বাজারের একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে গিরিশনগর মহাশ্মশানের পাশে একটি গাছে প্রদীপ মাঝিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক বলেন, মরদেহে উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করার কাজ চলমান রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।