বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।২২ ফেব্রুয়ারি রোববার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।প্রণয় ভার্মা জানান, ঢাকা-দিল্লি সম্পর্কের ক্ষেত্রে জনগণকেন্দ্রিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ভিসা চালুর বিষয়টিও ছিল।এদিকে, বিকেলে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। তবে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি।