• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩২ রাত ০৮:০৩:৪১ (02-Apr-2026)
  • - ৩৩° সে:
কুবিতে পদার্থবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

কুবিতে পদার্থবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ফিজিক্স ক্লাব’র উদ্যোগে নবীন বরণ এবং প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।২ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় বিজ্ঞান অনুষদের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ।বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. মিঠুন কুমার দাস।অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন,‘আজ নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে উপস্থিত ২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা তোমরা অনেক মেধাবী। ১০০ এরও বেশি শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে তোমরা ভর্তি হয়েছ। ১২ তারিখে নতুন ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা যেন এমন কিছু না করো যাতে তারা বিপদে পরে, তাদের প্রতি তোমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিও।’বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘১৯তম ব্যাচের সকলকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অভিনন্দন জানাই। আমি মনে করি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শুধু দু'মুঠো ভাত খাওয়ার জন্য উচ্চ শিক্ষা প্রদান করেনি বরং একটি সফল জাতি গঠনের জন্য শিক্ষা প্রদান করেছে। যারা আনুষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করেছেন তাদের প্রতি অনেক শুভকামনা ও দোয়া রইলো তারা যেন স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারে।’বিভাগীয় প্রধান ড. সজল চন্দ্র মজুমদার বলেন,‘নবীন সকলকে শুভকামনা জানাই, তোমরা কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিজেদের জায়গা করে নিয়েছো। সেই সাথে অনেক শিক্ষার্থী বিদায় হয়ে যাচ্ছ। তোমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং পদার্থবিজ্ঞান বিভাগকে বিশ্ব দরবারে তুলে ধরবে এই প্রত্যাশা করি।’