• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৫৫:২৬ (07-May-2026)
  • - ৩৩° সে:
অবৈধ বসতি স্থাপনকারীদের ‘যুদ্ধাপরাধ’ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান ওলমার্টের

অবৈধ বসতি স্থাপনকারীদের ‘যুদ্ধাপরাধ’ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান ওলমার্টের

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট।ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ধারাবাহিক হামলা অগ্রহণযোগ্য এবং তা যুদ্ধাপরাধের শামিল।ওলমার্ট অভিযোগ করেন, এসব সহিংসতা দীর্ঘদিন ধরে সংঘটিত হলেও অনেক ক্ষেত্রে তা প্রতিরোধে ইসরাইলি কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তার দাবি, এই ধরনের হামলা সংগঠিতভাবে পরিচালিত হচ্ছে এবং কিছু ক্ষেত্রে সরকারি মহলের পরোক্ষ সমর্থনও রয়েছে।তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে আন্তর্জাতিক মহলের সক্রিয় ভূমিকা প্রয়োজন হতে পারে, যাতে নিরীহ বেসামরিক মানুষকে সহিংসতা থেকে রক্ষা করা যায়।বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সমালোচনা করে ওলমার্ট বলেন, উগ্রপন্থী গোষ্ঠীগুলোর উত্থান এবং বসতি সম্প্রসারণ নীতির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।সম্প্রতি পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও সম্পত্তির ক্ষয়ক্ষতির ঘটনাও বেড়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।উল্লেখ্য, ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ওলমার্ট।