• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:১৯:২৩ (18-Mar-2026)
  • - ৩৩° সে:
সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বেশ কিছু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।১৮ মার্চ বুধবার দুপুর আড়াইটার দিকে সান্তাহারের তিলকপুরে এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।জানা গেছে, ট্রেনটি ঢাকা থেকে নীলফামারীর উদ্দেশে যাচ্ছিল। তিলকপুর স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনের পেছনের ৯টি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে।দুর্ঘটনার পর থেকে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার প্রধান রেলপথে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এর ফলে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। ঈদযাত্রায় সাধারণ যাত্রীরা এতে দুর্ভোগে পড়েছেন।রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সান্তাহার ও ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে রওনা হয়েছে। দ্রুততম সময়ে লাইন পরিষ্কার করে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।