দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টির শঙ্কা
অনলাইন ডেস্ক: দেশের একটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।২ জুন মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।আবহাওয়া অফিস জানায়, আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাস অনুযায়ী—সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।ঝড়ো হাওয়ার কারণে নদী উত্তাল থাকার আশঙ্কায় সিলেট অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে এসব অঞ্চলের নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।সূত্র: এনটিভি