• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:২৫:১৫ (05-May-2026)
  • - ৩৩° সে:
চাইলেই  যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল করা সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী

চাইলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল করা সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এই চুক্তি নতুন করে করা হয়নি, বরং এটি উত্তরাধিকারসূত্রে পাওয়া একটি বিদ্যমান চুক্তি, চাইলেই বাতিল করা সম্ভব নয়।৫ মে মঙ্গলবার সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি চাইলেই বাতিল করা সম্ভব নয়। তবে চুক্তির কোনো ধারা যদি বাংলাদেশের স্বার্থবিরোধী হয়, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। তাই এ নিয়ে জনগণকে অহেতুক আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান তিনি।তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হলো দেশের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করা। সেই লক্ষ্যেই সব ধরনের আলোচনা ও কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে।এর আগে গত ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বাড়তি শুল্কের প্রভাব কমাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) চুক্তি স্বাক্ষরিত হয়।