• ঢাকা
  • |
  • রবিবার ৭ই আষাঢ় ১৪৩৩ রাত ১০:৪৬:০৭ (21-Jun-2026)
  • - ৩৩° সে:
পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: বগুড়ার বাঘোপাড়ায় পুলিশের গুলিতে আহত মো. নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন 'আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সহযোগিতায় শনিবার রাজধানীর একটি হাসপাতালে নয়নের চোখের চিকিৎসা শুরু হয়।ন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়েদ মেহবুব-উল-কাদিরের তত্ত্বাবধানে এ চিকিৎসা শুরু হয়।সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এসময় উপস্থিত ছিলেন।বিএনপি কর্মী নয়ন হোসেন বাঘোপাড়ার বাসিন্দা। দরিদ্র পরিবারের সন্তান নয়ন ২০২৩ সালের ২৯ অক্টোবর পুলিশের গুলিতে আহত হন।