• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০৩:৩১:৫৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:
এবারের ভোটে জালিয়াতির সুযোগ নেই: মির্জা ফখরুল

এবারের ভোটে জালিয়াতির সুযোগ নেই: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও: এবারের জাতীয় নির্বাচনে জালিয়াতির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন এবং একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ের ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী গণসংযোগ সভায় তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ‘আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না। আপনারা কোনো ভয় করবেন না, নির্ভয়ে ভোট দিতে যাবেন।’২০১৮ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা আগে ভোট করতে পারিনি। ১৮ সালের নির্বাচনে আমরা অংশ নিয়েছিলাম, কিন্তু সেবার আগের রাতেই ভোট হয়ে গিয়েছিল। এখন আমরা একটি সুন্দর পরিবেশ পেয়েছি, যার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে।’নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করে তিনি বলেন, ‘আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ের জন্য কিছু করতে চাই। আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বিএনপি ক্ষমতায় এলে প্রথমেই ৫০ লাখ মায়ের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। একই সঙ্গে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, বীজ ও সেচসুবিধা পাবে।’তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের কৃষিঋণের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ মওকুফ করা হবে। পাশাপাশি বিভিন্ন এনজিও থেকে নেওয়া মায়েদের ঋণও মাফ করা হবে। দেড় বছরের মধ্যে এক কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’হিন্দু সনাতনী সম্প্রদায়ের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘আপনাদের মধ্যে একটি ভয় কাজ করে। কোনো ভয় করবেন না। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না।’এ সময় জামায়াতে ইসলাম প্রসঙ্গে তিনি বলেন, ‘জামায়াতে ইসলাম এখন অনেক কথা বলছে। ১৯৭১ সালে তারা কোথায় ছিল এবং কার পক্ষে কাজ করেছিল, তা জাতি জানে। তারা পাকিস্তানের পক্ষে থেকে স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল।’সভায় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।