পাবনায় অজ্ঞাত ব্যক্তির এক পা উদ্ধার
পাবনা প্রতিনিধি : পাবনা আমিনপুর থানা এলাকার আহাম্মাদপুর স্লুইসগেট নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির একটি পা উদ্ধার করেছে পুলিশ।৯ এপ্রিল বুধবার দুপুরের দিকে স্থানীয় লোকজন পরিত্যক্ত অবস্থায় রক্তমাখা একটি পা দেখতে পেয়ে আমিনপুর থানা পুলিশকে অবগত করেন।পরে ঘটনাস্থল থেকে পুলিশ পা টি উদ্ধার করে পাবনা মেডিকেলে নমুনা সংগ্রহের জন্য পাঠায়।আমিনপুর থানায় কোন নিখোঁজ ডায়েরি নেই তবে পার্শ্ববর্তী কোন থানায় আছে কিনা তা খোজ খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আমিনপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান।