• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:০১:১৮ (12-Mar-2026)
  • - ৩৩° সে:
বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা, সেনবাগে বিএনপির ১৮ নেতা বহিষ্কার

বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা, সেনবাগে বিএনপির ১৮ নেতা বহিষ্কার

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী কাজী মফিজুর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে সেনবাগ উপজেলা বিএনপির ১৮ জন নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।২৮ জানুয়ারি বুধবার বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলভী। এর আগে মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন, সেনবাগ উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন চৌধুরী, ডা. নজরুল ইসলাম ফরুক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত উল্লাহ লিটন, মমিন উল্লাহ চৌধুরী, মিজানুর মো. সোলায়মান, ময়াজ্জেম হোসেন সেলিম, গোলাম হোসেন খন্দকার, উপজেলা বিএনপির সদস্য আব্দুল হক চৌধুরী, আবুল কালাম আজাদ, নুরুজ্জামান চৌধুরী, আবু জাহের চৌধুরী জাফর, শাহেদুল করিম মারুফ, মাস্টার দেলোয়ার রহমান, সেনবাগ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বাবলু, রেজাউল হক হেলাল, তাজুল ইসলাম রতন, পৌর বিএনপির সদস্য মহিউদ্দিন কমিশনার ও শহীদ উল্লাহ হেলাল।নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলভী বলেন, ‘দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।’তিনি আরও জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে বিএনপি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।