• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:৪৩:৪১ (13-Mar-2026)
  • - ৩৩° সে:
মার্কিন বিমানবাহী রণতরীতে ইরানের হামলা

মার্কিন বিমানবাহী রণতরীতে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) ঘোষণা করেছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আইআরজিসি দাবি করেছে, হামলার পর ওই রণতরীকে আঞ্চলিক জলসীমা ছাড়িয়ে দ্রুত এলাকা ত্যাগ করতে বাধ্য করা হয়েছে।আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ১২ মার্চ বৃহস্পতিবার ওমান সাগরে ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে অবস্থানরত ওই রণতরীর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। একই দিন বাহরাইনের মিনাসালমান এলাকায় অবস্থিত মার্কিন নৌ ঘাঁটিতেও একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে আইআরজিসি।ইরানের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকেও দেশটির প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের বার্তা দেওয়া হয়েছে এবং নতুন নেতা মোজতবা খামেনি ইরানের প্রতিরক্ষা ও প্রতিপক্ষের জন্য অনুতাপজনক প্রতিক্রিয়া জানানো হবে বলে মন্তব্য করেছেন।তবে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা আঘাতের সত্যতা নিশ্চিত করা হয়নি। কিছু আন্তর্জাতিক সংবাদ সূত্রে বলা হয়েছে, মার্কিন সামরিক কর্মকর্তারা এই দাবিকে অস্বীকার করেছে এবং তারা বলেছেন যে রণতরী ক্ষতিগ্রস্ত হয়নি।সূত্র: আনাদোলু, বিএনও নিউজ