• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:৩৩:১২ (03-Mar-2026)
  • - ৩৩° সে:
বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ২

বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৩ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।৩ মার্চ মঙ্গলবার ভোর রাত ১টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন- মৃত সোবহানের ছেলে নুরু মিয়া (৬৭), নুরু মিয়ার ছেলে ফালান (৫০)। উভয়ের বাড়ি রূপগঞ্জ থানার নরাবটেক এলাকায়।র‍্যাব জানায়, গত ১৪ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে মামলার ১ নম্বর আসামি ছানোয়ার নগদ টাকার প্রলোভন দিয়ে মেয়েটিকে কাঞ্চন পৌরসভার নরাবটেক এলাকায় নিজের বাড়িতে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ভয়ে মেয়েটি প্রথমে কিছু বলেনি।কয়েকদিন পর মেয়েটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবার তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসার পর জিজ্ঞাসাবাদে মেয়েটি পুরো ঘটনা জানায়। সে আরও জানায়, এর আগেও ছানোয়ার ও নুরুর সহায়তায় তাকে একাধিকবার ধর্ষণ করেছে।পরবর্তীতে, বিচার চাইতে গেলে ভিকটিমের বাবাকে ভয়ভীতি দেখানো শুরু করে আসামিরা। হুমকি উপেক্ষা করে ঘটনার ১১ দিন পর তিনি রূপগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লে. কমান্ডার নঈম উল হক বলেন, ‘মামলা দায়েরের পরপরই র‍্যাব-১১ আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে। নিজস্ব তথ্য ও অনুসন্ধানের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুই আসামিকে গ্রেফতারের পর পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।’