• ঢাকা
  • |
  • রবিবার ১৩ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৫৪:০৬ (26-Apr-2026)
  • - ৩৩° সে:
এশিয়ান বিচ কাবাডির সেমিতে ভারতের মুখোমুখি বাংলাদেশ

এশিয়ান বিচ কাবাডির সেমিতে ভারতের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমস কাবাডিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের কাছে হেরে গেছে বাংলাদেশ নারী দল।২৬ এপ্রিল রোববার অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল টানটান উত্তেজনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত ৩৬-৩৮ পয়েন্টে পরাজয় বরণ করে লাল-সবুজের প্রতিনিধিরা।ম্যাচের প্রথমার্ধেই দুই দল সমানতালে লড়াই চালায়। বিরতিতে যাওয়ার সময় নেপাল ১৯-১৭ পয়েন্টে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও নেপালের রক্ষণভাগ ও রেইডারদের দৃঢ় পারফরম্যান্সে ব্যবধান আর কমানো সম্ভব হয়নি। নির্ধারিত সময় শেষে নেপাল ৩৮-৩৬ ব্যবধানে জয় নিশ্চিত করে।তবে এই হারের পরও গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দল। নিয়ম অনুযায়ী, শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।বাংলাদেশ সময় রোববার দুপুর ২টায় শুরু হবে বাংলাদেশ-ভারত সেমিফাইনাল ম্যাচ। বিচ কাবাডিতে ভারত ঐতিহ্যগতভাবে শক্তিশালী হলেও বালুর কোর্টে কৌশলী খেলায় বাংলাদেশও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের প্রত্যাশা করছে।