• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৫:১১ (10-Feb-2026)
  • - ৩৩° সে:
নেত্রকোণায় ভোট কেন্দ্রে আগুন

নেত্রকোণায় ভোট কেন্দ্রে আগুন

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার সদর উপজেলায় ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।৯ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাতে উপজেলার নূরপুর সিধরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে এ ঘটনা ঘটে।এ সময় বুথকেন্দ্রে থাকা দুটি বেঞ্চ, ফ্যান, লাইট আগুনে পুড়ে যায়। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানায় সোমবার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে হয়তো আগুন দেয়া হয়। পরে স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও পুলিশকে জানালে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।পরে সকালে পুলিশ, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ঘটনার তদন্ত শুরু করে। স্কুলের ৭টি বুথের মধ্যে এ পুরাতন ভবনটিতেই চারটি বুথ ছিল। তার মধ্যে একটি বুথের পিছনের জানালা দিয়ে আগুন দেয়া হয় বলে জানায় পুলিশ।