• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ রাত ০৯:৪৫:১৬ (14-Mar-2026)
  • - ৩৩° সে:
মুন্সীগঞ্জে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও ঈদ সামগ্রী বিতরণ

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও ঈদ সামগ্রী বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখারা গ্রামে ৫ শতাধিক দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।১৪ শনিবার বিকেল ৫টার দিকে কামারখারা মমতাজ আলোর বাড়ির আঙিনায় এ দোয়া ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।এ সময় মরহুমা দেশনেত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়।কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ আলোর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন।প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকু, কাজী আব্দুল জাব্বার, হুমায়ুন কবির হাওলাদারসহ আরও অনেকে।