• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৬:১৮ (11-Mar-2026)
  • - ৩৩° সে:
যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারী গ্রেফতার

যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারী গ্রেফতার

​গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরে যৌথ বাহিনীর একটি সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মো. আল-আমিন হোসেনকে গ্রেফতার করা হয়েছে।​১০ মার্চ মঙ্গলবার দিবাগত রাত সারে ১২টায় গাজীপুর সদরের রাজেন্দ্রপুর সেনানিবাস সংলগ্ন নয়নপুর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।​গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী নয়নপুর এলাকায় অভিযান চালিয়ে আল-আমিনকে আটক করে। পরে তার হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ উপায়ে অর্জিত নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাজীপুরের জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।গ্রেফতারকৃত আল-আমিন হোসেন (৩৪) গাজীপুর জেলার শ্রীপুর থানার বাসিন্দা। ​যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।