• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে ফাল্গুন ১৪৩২ রাত ০৯:২৯:৫৫ (05-Mar-2026)
  • - ৩৩° সে:
পারস্য উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলার দাবি ইরানের

পারস্য উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বৃহস্পতিবার সকালে পারস্য উপসাগরে তাদের নৌবাহিনীর যোদ্ধারা একটি মার্কিন ট্যাংকারে হামলা করেছে।ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের এক বিবৃতি যেটি রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হয়। এতে বলা হয়েছে, পারস্য উপসাগরের উত্তরে জাহাজটিতে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং বর্তমানে এটিতে আগুন জ্বলছে।আইআরজিসি জানিয়েছে, উপসাগর থেকে ভারত মহাসাগরের মধ্যবর্তী হরমুজ প্রণালীর উপর তাদের “পূর্ণ নিয়ন্ত্রণ” রয়েছে।ঘটনাটি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন (এমটিও) এর আগে জানিয়েছে, আজ সকালে কুয়েতের উপকূলে, উত্তর উপসাগরে একটি ট্যাংকারে হামলা করা হয়েছে।এতে বলা হয়েছে, নোঙর করা একটি ট্যাংকারে একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরে দেখা গেছে একটি ছোট জাহাজ ওই এলাকা ছেড়ে চলে গেছে। একটি কার্গো ট্যাংক থেকে পানিতে তেল আসছে যা পরিবেশগত প্রভাব ফেলতে পারে। তবে অগ্নিকাণ্ডের কোনো খবর পাওয়া যায়নি এবং ক্রুরা নিরাপদ এবং সুস্থ আছেন।সূত্র: বিবিসি বাংলা