• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:০৭:৩৫ (09-May-2026)
  • - ৩৩° সে:
ইরানের জবাবের অপেক্ষায় যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

ইরানের জবাবের অপেক্ষায় যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের প্রস্তাবের বিষয়ে ৯ মে শনিবার তেহরানের কাছ থেকে জবাব পাওয়ার আশা করছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।৮ মে শুক্রবার রোম সফরকালে পোপ লিও চতুর্দশের সঙ্গে সাক্ষাতের সময় সাংবাদিকদের রুবিও বলেন, 'আজই আমরা কিছু জানতে পারি। আমরা তাদের কাছ থেকে জবাবের অপেক্ষায় আছি।'তিনি আরও বলেন, 'তাদের জবাবে কী থাকে, সেটাই দেখার বিষয়। আশা করছি, এটি আমাদেরকে একটি গুরুত্বপুর্ণ আলোচনার প্রক্রিয়ায় এগিয়ে নেবে।'ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ৮ মে বৃহস্পতিবার জানায়, পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পাঠানো বার্তাগুলো পর্যালোচনা করছে তেহরান। তবে এখনও তারা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বা 'আনুষ্ঠানিকভাবে' জবাব দেয়নি।সূত্র: আল-জাজিরা