• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে ফাল্গুন ১৪৩২ রাত ১১:৫৮:৫৪ (12-Mar-2026)
  • - ৩৩° সে:
সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম বিবৃতি দিলেন মোজতবা খামেনি

সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম বিবৃতি দিলেন মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বক্তব্য দিয়েছেন মোজতবা খামেনি। ১২ মার্চ বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দেন এবং চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিভিন্ন নির্দেশনা তুলে ধরেন।বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় সেগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালী নিয়ে বলেন, ইরানের শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ রাখা হবে।মোজতবা খামেনি আরও বলেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে তাদের লক্ষ্য কেবল মার্কিন সামরিক ঘাঁটিগুলো, এবং এসব ঘাঁটিতে হামলা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।তিনি উপসাগরীয় অঞ্চলের সব মার্কিন ঘাঁটি দ্রুত সরিয়ে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় এসব স্থাপনায় হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেন।যুদ্ধ কতদিন চলবে এ প্রসঙ্গে তিনি বলেন, ইরানের জনগণের স্বার্থ বিবেচনায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, ইরানের ভবিষ্যৎ সুরক্ষার জন্য সর্বোচ্চ নেতার এই পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ।উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এর পর ৯ দিন পর গত ৮ মার্চ তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়।