• ঢাকা
  • |
  • বুধবার ২০শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:৫২:১৮ (04-Mar-2026)
  • - ৩৩° সে:
ডুবতে থাকা ইরানি যুদ্ধজাহাজের ৩০ নাবিককে উদ্ধার করল শ্রীলঙ্কা

ডুবতে থাকা ইরানি যুদ্ধজাহাজের ৩০ নাবিককে উদ্ধার করল শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার আঞ্চলিক জলসীমার বাইরে ডুবতে থাকা ইরানি ফ্রিগেট ‘আইরিস ডেনা’ থেকে ৩০ জন নাবিককে উদ্ধার করা হয়েছে।৪ মার্চ বুধবার খবরটি নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ।জাহাজটির ১৮০ জন ক্রু-সদস্য ভোরের দিকে বিপৎসংকেত পাঠায়। হতাহত নাবিকদের দ্বীপটির দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। জাহাজটি কেন ডুবে যাচ্ছে, তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।উদ্ধার অভিযানে শ্রীলঙ্কা নৌবাহিনীর দুটি জাহাজ এবং একটি বিমান মোতায়েন করা হয়। নৌবাহিনীর মুখপাত্র বুদ্ধিকা সম্পাথ বলেন, ‘আমাদের অভিযান আন্তর্জাতিক সামুদ্রিক বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। ভারত মহাসাগরে আমাদের অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলের মধ্যে হওয়ায় আমরা বিপদসংকেতে সাড়া দিয়েছি।’পার্লামেন্টে এক বিরোধী আইনপ্রণেতা জানতে চান, যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলার অংশ হিসেবে জাহাজে বোমা হামলা হয়েছিল কি না। তবে শ্রীলঙ্কা সরকার এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি।স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী থেকে ১১৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি হাসপাতালকে উদ্ধার নাবিকদের জন্য সতর্কাবস্থায় রাখা হয়েছে।