• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আষাঢ় ১৪৩৩ রাত ০১:৪২:৪৭ (22-Jun-2026)
  • - ৩৩° সে:
এমপিপুত্র ও যুবদল নেতা সজীব ডিবি হেফাজতে

এমপিপুত্র ও যুবদল নেতা সজীব ডিবি হেফাজতে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে পাঠানো হয়েছে।২১ জুন রোববার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।এর আগে, দুপুরে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় খায়রুল ইসলাম সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে বিকেল ৫টার দিকে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।পুলিশ সূত্রে জানা গেছে, যুবদল নেতা সজীবের বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়।এ বিষয়ে মুঠো ফোনে সোনারগাঁ নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, প্রশাসন চাইলে যে কাউকে গ্রেফতার করতে পারে, জিজ্ঞাসাবাদের জন্য আপনাকেও করতে পারে আমাকেও করতে পারে, গ্রেফতারের বিষয়টি তিনি জানেন বলে জানিয়েছেন।এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, “তার বিরুদ্ধে পাঁচ থেকে ছয়টি অভিযোগ রয়েছে। অভিযোগগুলো তদন্তের অংশ হিসেবে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে অভিযোগকারীদের নাম এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না।”তিনি আরও বলেন, “খায়রুল ইসলাম সজীবের বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই। তবে বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে, সেগুলো যাচাই-বাছাই ও তদন্ত করা হচ্ছে।”