• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আষাঢ় ১৪৩৩ রাত ০৩:৪০:০২ (22-Jun-2026)
  • - ৩৩° সে:
৫২২ ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করল রাশিয়া

৫২২ ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নিহত সেনাসদস্যদের মরদেহ বিনিময়ের আরেকটি পর্ব সম্পন্ন হয়েছে। সর্বশেষ বিনিময়ে ইউক্রেন ৫২২ জন নিহত সেনাসদস্যের মরদেহ গ্রহণ করেছে, আর রাশিয়া পেয়েছে ৩৩ জন সেনার মরদেহ।১৮ জুন বৃহস্পতিবার এ তথ্য জানান রাশিয়ার পার্লামেন্টের সদস্য শামসাইল সারালিয়েভ। তিনি রুশ সংবাদমাধ্যম আরবিসিকে বলেন, দুই দেশের মধ্যে মরদেহ বিনিময় প্রক্রিয়ার অংশ হিসেবে এ হস্তান্তর সম্পন্ন হয়েছে। ইউক্রেনের যুদ্ধবন্দি বিষয়ক সমন্বয় কেন্দ্রও মরদেহ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেরত পাওয়া ৫২২টি মরদেহের পরিচয় নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও ফরেনসিক বিশেষজ্ঞরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। রাশিয়ার দাবি, এসব মরদেহ ইউক্রেনীয় নাগরিক ও সেনাসদস্যদের।এর আগে গত মাসেও দুই দেশের মধ্যে একই ধরনের মরদেহ বিনিময় হয়েছিল। সে সময় ইউক্রেন ৫২৮ জন নিহত সেনাসদস্যের মরদেহ গ্রহণ করেছিল বলে জানিয়েছিল দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে যুদ্ধবন্দি ও নিহত সেনাদের মরদেহ বিনিময় দুই দেশের মধ্যে চলমান অল্প কয়েকটি মানবিক সহযোগিতামূলক উদ্যোগের অন্যতম। তবে চার বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে উভয় পক্ষের প্রকৃত হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়, কারণ কোনো দেশই পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেনি।সূত্র: এএফপি