• ঢাকা
  • |
  • শনিবার ৬ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:২১:০৯ (20-Jun-2026)
  • - ৩৩° সে:
রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান দ্রুত প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ

রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান দ্রুত প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন— জাতিসংঘে এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের এক ব্রিফিংয়ে অংশ নিয়ে এ মন্তব্য করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।২০ জুন শনিবার নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ব্রিফিংয়ে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও সেখানেই নিশ্চিত করতে হবে।তিনি আরও উল্লেখ করেন, প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে মানবিক কারণে দীর্ঘদিন আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ওপর সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত গুরুতর চাপ সৃষ্টি হয়েছে।রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানে বাংলাদেশের অঙ্গীকার দৃঢ়। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যাতে মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে কূটনৈতিক উদ্যোগ ও বৈশ্বিক সম্পৃক্ততা আরও জোরদার করা হয়।