• ঢাকা
  • |
  • সোমবার ৭ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৭:২০ (20-Apr-2026)
  • - ৩৩° সে:
শিশু হাসপাতালের বেজমেন্টে অগ্নিকাণ্ড

শিশু হাসপাতালের বেজমেন্টে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামলীর ঢাকা শিশু হাসপাতালের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।২০ এপ্রিল সোমবার দুপুর ২টার দিকে বিষয়টি জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাফি আল ফারুক।তিনি জানান, ঢাকা শিশু হাসপাতালের বেজমেন্টে বেলা ১২টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পাই আমরা। এরপর আমাদের মোহাম্মদপুর থেকে দুটি ইউনিট ও কল্যাণপুর থেকে দুটি ইউনিট গিয়ে ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ১টা ১৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।