• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৪৮:৩৫ (22-May-2026)
  • - ৩৩° সে:
ইরানি বন্দরে নিষেধাজ্ঞা কার্যকর করতে তৎপরতা বাড়িয়েছে সেন্ট্রাল কমান্ড

ইরানি বন্দরে নিষেধাজ্ঞা কার্যকর করতে তৎপরতা বাড়িয়েছে সেন্ট্রাল কমান্ড

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ও তার পার্শ্ববর্তী সমুদ্রসীমায় ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির অংশ হিসেবে আরব সাগরে নিজেদের উপস্থিতি ও সামরিক তৎপরতা জোরদার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।২২ মে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (ইউএস সেন্ট্রাল কমান্ড) তাদের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে।ইউএস সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আরব সাগরে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন থেকে যুদ্ধবিমান উড্ডয়ন ও নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মূলত ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধ কঠোরভাবে কার্যকর করতেই এই যুদ্ধজাহাজ এবং এর স্ট্রাইক গ্রুপ সেখানে অবস্থান করছে।ফেসবুক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড উল্লেখ করে, ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন অবরোধ কঠোর করার পাশাপাশি এই অঞ্চলে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সামরিক প্রস্তুতি বজায় রাখছে আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ।ফেসবুক পোস্টের সঙ্গে যুক্ত ছবিতে দেখা যায়, রণতরীর ডেক থেকে অত্যাধুনিক মার্কিন ফাইটার জেট সফলভাবে উড্ডয়ন করছে।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য ও আরব সাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক নৌ-যান চলাচল এবং ভূ-রাজনৈতিক নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।