• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে বৈশাখ ১৪৩৩ রাত ০২:০৩:০৫ (08-May-2026)
  • - ৩৩° সে:
বিশ্ববাজারে সোনার দামে ঊর্ধ্বগতি

বিশ্ববাজারে সোনার দামে ঊর্ধ্বগতি

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার খবরে বিশ্ববাজারে তেলের দাম কমলেও সোনার দামে ঊর্ধ্বগতি দেখা গেছে।২৫ এপ্রিল শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, ২৪ এপ্রিল শুক্রবার স্পট মার্কেটে সোনার দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৭২১.১৫ ডলারে দাঁড়িয়েছে। সেশন চলাকালে এক পর্যায়ে দাম ১ শতাংশের বেশি বাড়লেও সপ্তাহজুড়ে এখন পর্যন্ত সোনার দাম ২ শতাংশের বেশি কমে রয়েছে।অন্যদিকে, জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে ৪,৭৪০.৯০ ডলারে নিষ্পত্তি হয়েছে।এদিকে, দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।সংস্থাটি জানায়, ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। পাশাপাশি ২২ ক্যারেট রুপার দাম ভরিতে ৩৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫,৭১৫ টাকা।