• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আষাঢ় ১৪৩৩ ভোর ০৫:৩৫:৫৫ (22-Jun-2026)
  • - ৩৩° সে:
ধমক দিয়ে লাভ নেই, আমরা উড়ে এসে জুড়ে বসিনি: মির্জা ফখরুল

ধমক দিয়ে লাভ নেই, আমরা উড়ে এসে জুড়ে বসিনি: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক বিরোধীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বলেছেন, ‘আমরা তো উড়ে এসে জুড়ে বসিনি। আমাদের ধমক দিয়ে লাভ নেই। ১৭ বছর আন্দোলন করেছি, জেলে গেছি।’২০ মে বুধবার বিকেলে ঠাকুরগাঁও জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন, শারীরিকভাবে অক্ষম ব্যক্তি ও প্রশিক্ষিত নারীদের জীবনমান উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি।অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে গণতান্ত্রিক ধারা ও উন্নয়ন অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, ‘দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তিনি দিনরাত পরিশ্রম করছেন। এরই মধ্যে ফ্যামিলি কার্ড চালু হয়েছে।’নতুন রাজনৈতিক জোটের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘কিছু রাজনৈতিক দল মিলে ১১ দলীয় জোট করেছে। তারা বলছে, জুলাই সনদ অনুযায়ী আইন না করলে দেশে অঘটন ঘটাবে। এসব ধমক দিয়ে কোনো লাভ হবে না।’এর আগে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শনে গিয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন মির্জা ফখরুল, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪০ সালে ব্রিটিশ সরকার ২১৫ একর জমির ওপর ঠাকুরগাঁও বিমানবন্দর নির্মাণ করে। ১৯৭৭ সাল পর্যন্ত ঢাকার সঙ্গে যাত্রীবাহী বিমান চলাচল থাকলেও ১৯৮০ সালে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়।