• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:০৪:৪৪ (23-Mar-2026)
  • - ৩৩° সে:
৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার প্রত্যাহার

৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া পাঁচটি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে প্রত্যাহার করেছে সরকার।৮ মার্চ রোববার এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।মন্ত্রণালয় জানায়, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো এবং মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম. মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল (আনসারী) এবং ড. মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে।এছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করে ঢাকায় মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যাহার করা এসব রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দ্রুত ঢাকায় এসে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।