• ঢাকা
  • |
  • রবিবার ৬ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪১:৩১ (19-Apr-2026)
  • - ৩৩° সে:
রাঙ্গুনিয়ায় দেয়া হবে ৫২ হাজার ৯০৬ শিশুকে হাম-রুবেলা টিকা

রাঙ্গুনিয়ায় দেয়া হবে ৫২ হাজার ৯০৬ শিশুকে হাম-রুবেলা টিকা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর আওতায় রাঙ্গুনিয়ায় কাল ২০ এপ্রিল সোমবার টিকাদান কার্যক্রম শুরু হবে। চলবে ১০ মে পর্যন্ত। উপজেলার ৫২ হাজার ৯০৬ জন শিশুকে স্কুল ও কমিউনিটি ক্যাম্পেইন-এর মাধ্যমে এই টিকা দেয়া হবে।এ উপলক্ষে ১৯ এপ্রিল রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়নাব জমিলা।সভায় জানানো হয় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের সচেতন করতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।সভায় আরও বলা হয়, হাম ও রুবেলা প্রতিরোধে এ টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সকলকে নির্ধারিত কেন্দ্রে এসে শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।এডভোকেসী সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।