• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:০৯:১৭ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশ-আরব আমিরাত সিরিজের সূচি প্রকাশ

৩ মে ২০২৫ দুপুর ০২:৪২:২৯

বাংলাদেশ-আরব আমিরাত সিরিজের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

২ মে শুক্রবার সিরিজের সময়সূচি প্রকাশ করেছে এমিরেটস ক্রিকেট। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সেই সূচি প্রকাশ করেছে আরব আমিরাতের ক্রিকেট বোর্ড।

চলতি মাসের ১৭ ও ১৯ তারিখ অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। ম্যাচের ভেন্যু শারজাহ ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচগুলো।

এখন পর্যন্ত আরব আমিরাতের সঙ্গে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিতেছে প্রতিটি ম্যাচে। দুদল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২২ সালে। তিন বছর পর আবারও দেখা যাবে মাঠের লড়াইয়ে।

এদিকে, চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। এর আগে শারজাতে খেলবে ২ ম্যাচের সিরিজটি। এটি শেষে পৌঁছাবে পাকিস্তানে। সেখানে আগামী ২৫ মে থেকে শুরু হবে সিরিজ।

২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ফয়সালাবাদ ও লাহোরে অনুষ্ঠিত হবে। ২৫ ২৭, ৩০ মে এবং ১ ও ৩ জুন মাঠে গড়াবে ম্যাচগুলো। পাঁচটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
২২ জুন ২০২৬ বিকাল ০৪:২৮:০৮





Follow Us