• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:২৯:৫৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কাঁচপুর ব্রিজে দুর্ঘটনা: আহত ৩

১৮ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:৫২:০১

কাঁচপুর ব্রিজে দুর্ঘটনা: আহত ৩

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে কাঁচপুর ব্রিজের উপর ডিভাইডারে ধাক্কা লেগে একটি প্রাইভেটকার উল্টে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন গাড়িটিতে থাকা ৩ আরোহী। ১৮ অক্টোবর বুধবার বেলা ৩ টায় এ দুর্ঘটনা ঘটে।

Ad

জানা যায়, কাঁচপুর হাইওয়ের প্রবেশ পথে ধরে ঢাকার দিকে যাচ্ছিলো গাড়িটি। এ সময় বেপরোয়া গতির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে কাচপুর ব্রিজের ডিভাইডারে ধাক্কা খায় গাড়িটি। পরে উল্টে অন্যপাশের লেনে গিয়ে পড়ে। এসময় গাড়িটিতে থাকা ৩ তরুণ অল্পের জন্য প্রাণে রক্ষা পায়।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাড়িটি বেপরোয় গতিতে যাচ্ছিলো। দুর্ঘটনার সময় গাড়িতে থাকা এয়ারব্যাগগুলো ওপেন হয়ে যাওয়ায় চালকসহ ৩ জনই প্রাণে রক্ষা পান। গাড়িটিকে উদ্ধার করে কাঁচপুর ডাম্পিং পয়েন্টে রাখা হয়েছে।

শিমরাইল পুলিশ বক্সের ইনচার্জ (টিআই) মো. শরফুদ্দিন জানান, আরোহীদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭


Follow Us