• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৪:৫৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

২৯ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৮:৪৪

শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নেত্রকোণা প্রতিনিধি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সার্বিক উন্নয়ন অগ্রগতিকে ধরে রেখেছেন। তাঁর এই অব্যাহত উন্নয়ন ধরে রাখতে চাইলে এসব ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে সচেতন থাকতে হবে এবং নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।

Ad

২৯ অক্টোবর রোববার দুপুরে নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে মৌলভীনগর উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

শিক্ষা প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নে ২ কোটি ৭৩ লক্ষ ৯০ হাজার টাকা ব্যয়ে চারতলা এই একাডেমিক ভবনটি নির্মাণ করা হয়েছে।

মৌলভীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম হাশিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, চল্লিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মাহবুব উল মজিদ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম রুকনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us