• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:০৫:৫৮ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৫

১৬ নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৫৭:৪৪

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৫

সিলেট প্রতিনিধি: সিলেট-ভোলাগঞ্জ আঞ্চলিক সড়কে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে যায়। এতে ওই বাসের ৫ জন যাত্রী আহত হয়েছেন।

১৬ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সিলেট-ভোলাগঞ্জ সড়কের সুন্দ্রগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ভোলাগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসছিল লিমন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। বাসটি সিলেট-ভোলাগঞ্জ সড়কের সুন্দ্রগাও এলাকায় আসলে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ১৭ জন যাত্রীর মধ্যে ৫ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us