• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৪৬:৫৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মধুপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে কর্মপরিকল্পনা সভা

১১ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০০:৪০

মধুপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে কর্মপরিকল্পনা সভা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, উপজেলা অ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Ad

১১ ডিসেম্বর সোমবার সকালে ‘‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’’ এই প্রতিপাদ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান আলোচনা সভায় সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডিডিসকন্ট্রোল ডা. বিশ্বজিত চন্দ্র দাস।

এছাড়াও বক্তব্য রাখেন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মান্নান, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, মেডিকেল অফিসার ফাতেমাতুজ জহুরা, এমটি- ইপিআই রোকুনুজ্জামান ভূইয়া প্রমুখ।

এসময় মেডিকেল অফিসার, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনায় বলা হয়, আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মধুপুরে ১৪৬টি ইপিআই কেন্দ্রে ও পৌরসভায় ২৪ কেন্দ্রে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন করা হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭


Follow Us