• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১৬:২২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সুবর্ণচরে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

১৬ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:৩২:১৮

সুবর্ণচরে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে। 

Ad

১৬ ডিসেম্বর শনিবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কালু সওদাগরের বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Ad
Ad

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, স্থানীয়রা সকাল ৭টার দিকে পুকুরে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

তার পরনে সোয়েটার ও পায়ে মোজা ছিল। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে বলে জানান তিনি।

ওসি আরও বলেন, স্থানীয়দের ভাষ্যমতে, ওই নারী মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us