• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৩:২৫ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

সিলেটে ১৬ লাখ টাকার ভারতীয় চিনিসহ আটক ২

১৯ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:২৬:৩১

সিলেটে ১৬ লাখ টাকার ভারতীয় চিনিসহ আটক ২

সিলেট প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার থেকে ১৬ লাখ ৮ হাজার টাকার ভারতীয় চিনিসহ দুই চোরা কারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় চোরাইপণ্য পরিবহণের দায়ে একটি কার্গো ট্রাকও জব্দ করা হয়।

আটক দুজন হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাধীন চন্ডিপুর গ্রামের মো. মদুল ইসলামের ছেলে কাজল আলী (৩০) ও একই উপজেলার জাহাঙ্গীরপাড়া গ্রামের মো. আমির মিয়ার ছেলে মো. বাবু ওরফে সাদ্দাম (৩০)।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে সিলেট মহানগর গোয়েন্দা বিভাগের টিম-১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লালাবাজারে ঢাকা-বিশ্ব রোডের উপর থেকে চিনিবাহী ট্রাকটি আটক করা হয়।

পুলিশ আরও জানায়, এসময় ২৬৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ১৬ লক্ষ ৮ হাজার টাকা। তাদের বিরুদ্ধে এসএমপির দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
২২ জুন ২০২৬ বিকাল ০৪:২৮:০৮





Follow Us