• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১২:৩৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নেত্রকোনায় ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল গ্রেফতার

১২ মার্চ ২০২৪ দুপুর ০২:২২:২৯

নেত্রকোনায় ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরের কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আউলকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

Ad

১১ মার্চ সোমবার সন্ধ্যায় জেলা শহরের একটি এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Ad
Ad

গ্রেফতার হওয়া আব্দুল আওয়াল জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সদস্য সচিব।

তার নামে আওয়ামী লীগ নেতা মজিবর রহমান, কুল্লাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নেতা সুব্রত সাংমা হত্যা মামলাসহ মাদক, অস্ত্র, নাশকতা, সীমান্তে চোরাচালানের দায়ে একাধিক মামলা রয়েছে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়ালকে নাশকতা ও বিস্ফোরক আইনে একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। এবার গ্রেফতারের আগেও অভিযুক্ত নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রাখা রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us