• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৮:৫৩:৩২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কাচালং নদীতে নিখোঁজের ১৬ ঘণ্টা পর শিশু কৃষ্ণা চাকমার মরদেহ উদ্ধার

২৮ এপ্রিল ২০২৪ দুপুর ০২:৩২:৪০

কাচালং নদীতে নিখোঁজের ১৬ ঘণ্টা পর শিশু কৃষ্ণা চাকমার মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়িতে কাচালং নদীতে গোসল করতে নেমে ৮ বছর বয়সী জয়ন্তী চাকমা কৃষ্ণা নামের এক শিক্ষার্থীর নির্মম মৃত্যু হয়েছে। বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের গঙ্গারাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad

২৭ এপ্রিল শনিবার ‍বেলা দুইটা সময় নদীতে মায়ের সাথে গোসল করতে নেমে পানির নিচে তলিয়ে যায় কৃষ্ণা। পরবর্তীতে অনেক খোঁজাখুজি করেও কৃষ্ণাকে পায়নি তার পরিবার। প্রায় ১৬ ঘণ্টা পর ভাসমান অবস্থায় কৃষ্ণার নিথর মরদেহ উদ্ধার করা হয়।

Ad
Ad

সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার দুপুর ২টায় মায়ের সঙ্গে কাচাঁলং নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। নিখোঁজের সংবাদ পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুজি করলেও তার সন্ধান মেলেনি। পরে রবিবার ভোরে তার মরদেহটি নদীর ঘাটে ভেসে উঠলে পরিবারের সদস্যরা মরদেহটি উদ্ধার করে। মৃত জয়ন্তী চাকমা কৃষ্ণা সাজেক গঙ্গারাম এলাকার মিসন চাকমার মেয়ে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার শিশু জয়ন্তীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে কৃষ্ণা চাকমার মরদেহ উদ্ধারের পর তার পরিবারসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩



Follow Us