• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২৪:৩১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজস্থলীতে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষকদের ইংরেজি প্রশিক্ষণ

১১ মে ২০২৪ সকাল ১১:৪০:৪২

রাজস্থলীতে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষকদের ইংরেজি প্রশিক্ষণ

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: রাজস্থলী উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে উপজেলা রিসোর্স সেন্টারে শুরু হয়েছে ছয় দিনব্যাপী  বিষয় ভিত্তিক (ইংরেজি) মৌলিক প্রশিক্ষণ।

Ad

১১ মে শনিবার সকালে শুরু হওয়া এই কোর্সে ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক অংশ নিচ্ছেন।

Ad
Ad

কাপ্তাই বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মাস্টার ট্রেইনার (ইংরেজি) রওশন শরীফ তানি এবং রাজস্থলী উপজেলা  তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব বিকাশ ত্রিপুরা ছয় দিনব্যাপী প্রশিক্ষণে মাস্টার ট্রেইনারের দায়িত্ব পালন করছেন।

আগামী ১৬ মে প্রথম ব্যাচের এই প্রশিক্ষণ শেষ হবে বলে জানান রাজস্থলী উপজেলা রিসোর্স সেন্টারের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত ইন্সট্রাক্টর জিন্নাতুন নাহার এবং রাজস্থলী উপজেলা শিক্ষা অফিসার তাজুল ইসলাম। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪



Follow Us