• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩১:৫৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আকস্মিক ঝড়ে অর্ধশত নৌকা ডুবি : নিহত ১, নিখোঁজ ১

২২ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০১:০১:৩৬

আকস্মিক ঝড়ে অর্ধশত নৌকা ডুবি : নিহত ১, নিখোঁজ ১

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে আকস্মিক ঝড়ের আঘাতে মেঘনা নদীতে প্রায় অর্ধশত নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছে অন্তত ২০ জন, এখনো নিখোঁজ রয়েছে আল আমিন নামের অপর এক জেলে।

Ad

২০ সেপ্টেম্বর শুক্রবার রাতে তজুমদ্দিন উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ২০ মিনিটের আকস্মিক ভয়াবহ ঝড়ের আঘাতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে উপজেলা প্রশাসন।

Ad
Ad

ঝড়ের তাণ্ডবে উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, দোকান, বাড়িঘরের টিনের চালা উড়ে যায়। ঘূর্ণিঝড়ে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ২০ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উপজেলার ৫টি ইউনিয়নসহ স্লুইজঘাট এলাকার দোকানপাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড়ে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এবং ঘরবাড়ির টিন উড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে প্রশাসন কাজ শুরু করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us