• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৭:২৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় যৌথ অভিযানে মাদক সম্রাট মুক্তা গ্রেফতার

৩১ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:০৬:৪০

নলডাঙ্গায় যৌথ অভিযানে মাদক সম্রাট মুক্তা গ্রেফতার

নলডাঙ্গা, (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় সেনাবাহিনী ও নলডাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক সম্রাট মুক্তা আহম্মেদকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।

Ad

৩০ ডিসেম্বর সোমবার গভীর রাতে উপজেলার পশ্চিম মাধনগর কাজিপাড়া থেকে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। তিনি একই গ্রামের কাজিপাড়ার মো. মজিবর রহমানের ছেলে।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা যায়, মাদক সম্রাট মুক্তা দীর্ঘদিন ধরে মাদকব্যবসা চালিয়ে আসছিল। ইতোপূর্বে সে গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে এসে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পরে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা থানার ফোর্স ও সেনাবাহিনীর টিমসহ নলডাঙ্গার পশ্চিম মাধনগর মুক্তার বাড়িতে তল্লাশি করে এক কেজি গাঁজাসহ মুক্তাকে গ্রেফতার করা হয়।

নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মনোয়ার জাহান বলেন, মুক্তা আহম্মেদ একাধিক মামলার চার্জশিটভুক্ত আসামি। তাকে আদালতে প্রেরণ হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us