• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩১:৩৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৬০ লাখ টাকার চেক বিতরণ

২৮ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:৪১:২৩

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৬০ লাখ টাকার চেক বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে বরাদ্দকৃত ৬০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

Ad

২৮ জানুয়ারি মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটির ট্রাস্টি বোর্ডের আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল।

Ad
Ad

অনুষ্ঠানে ঝিনাইদহ জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ জন ও আহত ৩ জনের পরিবারের সদস্যদের মধ্যে এই চেক তুলে দেন। নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লক্ষ টাকা ও আহত ২ জনকে ১ লক্ষ টাকা করে এবং গুরুতর আহত এক ব্যক্তিকে ৩ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।

বিআরটির সূত্রে জানা যায়, দুর্ঘটনা কবলিত হওয়ার ৩০ দিনের মধ্যে উপযুক্ত প্রমানাদিসহ নির্ধারিত ফরমে নিহত কিংবা গুরুতর আহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে তা ট্রাস্টি বোর্ডে যাচাই-বাছাই করে অর্থ সহযোগিতা মঞ্জুর করা হয়।

এ সময় আ‌রও উপস্থিত ছিলেন- বিআরটির ঝিনাইদহের সহকারী পরিচালক মইনুল ইসলাম, মোটরযান পরিদর্শক এস এম সবুজ, তারিক হাসান, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us