• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২৯:৪৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

২৮ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৩৬:৪২

কুষ্টিয়ায় রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ায় মঈন উদ্দিন প্রামানিক নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ২৮ জানুয়ারি মঙ্গলবার মিরপুর উপজেলার ধলশা গ্রামের একটি তামাক ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মইন উদ্দিন প্রামানিক ওই গ্রামের মৃত মাজেদ প্রামানিকের ছেলে।

Ad

নিহতের ছোট বোন মিলি আক্তার বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী রাসেল নামে এক ব্যক্তির সাথে তার ভাইয়ের বিরোধ চলে আসছিল। কিন্তু বেশ কয়েক দিন ধরে রাসেল তার ভাইয়ের সাথে সখ্যতা গড়ে তোলে। গেল রাত (সোমবার) ৯টার দিকে রাসেল তার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

Ad
Ad

আজ মঙ্গলবার সকালে এলাকার কয়েকজন মানুষ মাঠে কাজ করতে গিয়ে মইনুদ্দিনের মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। তাকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করেছে বলে মনে হচ্ছে। এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের বোন মিলি আক্তার।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে একটি তামাকের খেত থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন আছে। মরদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কারা কি কারণে হত্যা করেছে, তা জানা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us