• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১৩:৩০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কাউখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:০৫:৩২

কাউখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী মোসা. হাবিবা আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

Ad

৫ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ৩নং সদর ইউনিয়নের গোসনতারা গ্রামের শাহজাদা সরদারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে শিশুটির মা ও চাচীর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত অটোগাড়িটি শিশুকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হলে কাউখালী উপজেলা হাসপাতালে নিয়ে যান তারা। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটির উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি দুপুর ২টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়। অটোচালক দুর্ঘটনার পর পালিয়ে যায়। বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধীকে চিহ্নিত করার চেষ্টা চলছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us