• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:০৭:৫৬ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

দাগনভূঞায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ৫ জনের কারাদণ্ড

১ মে ২০২৫ সকাল ১০:৪৭:১৯

দাগনভূঞায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ৫ জনের কারাদণ্ড

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলায় ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে অভিযান চালিয়ে ৫ জনকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

৩০ এপ্রিল বুধবার দিবাগত রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের ভবানীপুর ও কোরেশমুন্সী নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার সাথে জড়িত ৫ জনকে আটক করা হয়। পরে অভিযুক্তদের ১ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, অপর ৪ জনের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং প্রতিজনকে ১ হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম। অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল কর্তনকারীদের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।

অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us