• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১৭:০২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চুয়াডাঙ্গায় অবৈধ স্বর্ণের বারসহ এক চোরাকারবারী আটক

২৩ জুন ২০২৫ দুপুর ০১:০৮:০২

চুয়াডাঙ্গায় অবৈধ স্বর্ণের বারসহ এক চোরাকারবারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার ভারত সীমান্তের জীবননগরে ১ কেজি ১৬৬ দশমিক ২০ গ্রাম ওজনের ১ কোটি ৬৩ লাখ ৪৬ হাজার ১০৮ টাকা মূল্যের ছোট বড় ৯টি অবৈধ স্বর্ণের বারসহ মমিন নামের এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। এ সময় আটক চোরাকারবারীর ব্যবহৃত বাইসাইকেলটি জব্দ করা হয়।

Ad

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান ২২ জুন রোববার দিনগত রাত ১২টা ২২ মিনিটে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর বিওপি হাবিলদার শিশিরের নেতৃত্বে বিজিবির একটি টহল দল রোববার রাত ৮টায় সীমান্ত পিলার ৬৯/২-এস হতে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর পিচ মোড়ে অবস্থান নেয়।

Ad
Ad

এ সময় তারা বাইসাইকেল চালক একই উপজেলার গয়েশপুর গ্রামের তেঁতুল মন্ডলের ছেলে মমিনকে আটকের পর তার দেহ তল্লাশী করে উল্লেখিত অবৈধ স্বর্ণের বারগুলো উদ্ধার করে। ভারতে পাচার করার উদ্দশ্যে সে স্বর্ণের বার বহন করছিল। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত তার বাইসাইকেলটিও জব্দ করা হয়।

আটক মমিনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দিয়ে তাকে থানায় সোর্পদ করে অবৈধ স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা জেলা সরকারী কোষাগারে জমা করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us