• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ রাত ১১:৩২:৪১ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে আওয়ামী লীগের অফিস গুঁড়িয়ে দিলেন বিক্ষোভকারীরা

১৯ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৫৯:১৯

রাজশাহীতে আওয়ামী লীগের অফিস গুঁড়িয়ে দিলেন বিক্ষোভকারীরা

রাজশাহী প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভকারীরা বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিস গুঁড়িয়ে দিয়েছেন।

১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর শুরু হয়, যা চলে ভোর সাড়ে ৩টা পর্যন্ত।

Ad
Ad

এর আগে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জুলাই মঞ্চ, এনএসিপি নেতাকর্মীরা মিছিল করেন। আন্দোলনকারীরা ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’ ইত্যাদি স্লোগান দেন।

Ad

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে রাজশাহীবাসীকে আওয়ামী লীগ অফিসের সামনে জড়ো হওয়ার আহ্বান জানান এবং বুলডোজার নিয়ে আসার অনুরোধ করেন।

অন্যদিকে, রাত সাড়ে ১১টার দিকে সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভকারীরা হাদির হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন। পরে তারা রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থীরাও আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থীর ব্যানারে মিছিল নিয়ে সেখানে যোগ দেন। এরপর বুলডোজার দিয়ে কার্যালয়টি ভাঙচুর করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us