• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:১১:৩৯ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

পায়রায় ৩৬ হাজার টন কয়লা নিয়ে আরও এক জাহাজ

২ জুলাই ২০২৩ বিকাল ০৩:১২:২২

পায়রায় ৩৬ হাজার টন কয়লা নিয়ে আরও এক জাহাজ

পটুয়াখালী প্রতিনিধি: পায়রা তাপবিদ্যুত কেন্দ্রের জন্য ৩৬ হাজার টন কয়লা নিয়ে এমভি পাভো ব্রেভ নামের আরও একটি জাহাজ পায়রা বন্দরে ভিড়েছে।  ২ জুলাই রোববার সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান।

পায়রা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রোববার সকালে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ৩৬ হাজার ৫৭০ টন কয়লা নিয়ে পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায় এমভি পাভো ব্রেভ নামের জাহাজটি।

পানামার পতাকাবাহী এই জাহাজটি বর্তমানে ইনার অ্যাংকোরেজে নিয়ে আসা হয়েছে। এটি তাপবিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা দ্বিতীয় জাহাজ। জাহাজটি ইনার অ্যাংকোরেজে নোঙরের পরই লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হবে।

এর আগে ২২ জুন ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে এমভি অ্যাথেনা নামের আরও একটি জাহাজ পায়রা বন্দরে আসে। ওই কয়লা দিয়েই ২৫ জুন বিদ্যুৎ কেন্দ্রটি পুনরায় উৎপাদনে যায়।

উল্লেখ্য, কয়লা সংকটের কারণে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় জুন মাসের ৫ তারিখে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
২২ জুন ২০২৬ বিকাল ০৪:২৮:০৮





Follow Us